যাদের কাজ ক্যান্টনমেন্টে, তারা সেখানেই থাকুন: হাসনাত - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যাদের কাজ ক্যান্টনমেন্টে, তারা সেখানেই থাকুন: হাসনাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২২, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২২, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

২৪ পরবর্তী বাংলাদেশে ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ জাতি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা তারা ক্যান্টনমেন্টেই থাকুন।

শনিবার (২২ মার্চ) আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনাদের প্রতি সম্মান জানাই, শ্রব্ধা জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমার স্বীকার করে নেই। কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক পরিমণ্ডলে ক্যান্টনমেন্ট থেকে হস্তক্ষেপ করেছেন, ২৪ পরবর্তী বাংলাদেশের রাজনীতি নিয়ে তর্ক করবে শুধুমাত্র রাজনীতিবিদরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ