যারা জীবনবাজি রেখে দল করেছেন তাদের বাইরে আর বিএনপির দরকার নেই - ওয়াহাব আকন্দ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যারা জীবনবাজি রেখে দল করেছেন তাদের বাইরে আর বিএনপির দরকার নেই – ওয়াহাব আকন্দ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৩, ২০২৪ ৪:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৩, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ

 

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জননেতা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, দেশের মানুষের স্বাধীনতা নস‍্যাৎকারি কোন ব‍্যক্তির মৃত‍্যু বা জন্মদিন আর বাংলাদেশে পালন করা হবে না। আগামী ১৭ আগষ্ট পর্যন্ত সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি চলবে। রাজনৈতিক ভাবে তাদের মোকাবেলা করা হবে এবং অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৩ আগষ্ট) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হলে শেখ হাসিনার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওয়াহাব আকন্দ আরও বলেন, বিগত ৫ আগষ্টের আগে দেশে ৯০ ভাগ মানুষ আওয়ামী লীগ ছিল। ৫ আগষ্টের পর বিএনপি হয়ে গেছে ১১০ ভাগ। এটা খুবই চিন্তার কারণ। গত ১৭ বছর যারা জীবনবাজী রেখে দলের কাজ করেছেন। তাদের বাইরে নতুন বিএনপির দরকার নেই। তবে আমাদের নেতা তারেক রহমান সময় মত বিএনপির দরজা খুলে দিবে।

তিনি আরও বলেন, যারা এতদিন আমাদের দেখে টিপ্পনি কেটে বলত- ওই যে যাচ্ছে এতিমের টাকা খাওয়া নেত্রীর নেতারা। তাদের সাথে এক গ্লাস পানি খাওয়া তো দূরের কথা মুছকি হাসিও দেওয়া যাবে না। এ ধরনের কোন খালাত্তা, মামাত্ত ভাই নিয়ে কেউ আমাদের সামনে আসবেন না। আগে দুঃসময়ের নেতা-কর্মীদের সুযোগ মত মূল‍্যায়ন করা হবে।

ময়মনসিংহ-৪ সদর আসনের বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত এই বিক্ষোভ মিছিলে আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির সদস্য রতন আকন্দ।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও দক্ষিণ জেলা কৃষকদলের আহবায়ক লিটন আকন্দ, বিএনপি নেতা সৈয়দ শরীফ, শরাফ উদ্দিন কোহিনূর, হেলাল আহমেদ, দক্ষিণ জেলা কৃষকদলের সদস‍্য সচিব নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আলম খসরু, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু,সাংগঠনিক সম্পাদক শামসুল আলম উজ্জ্বল, জেলা যুবদল নেতা এজিএস রাসেল চৌধুরীসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ