‘যারা দেশকে নতুনভাবে গঠন করতে দিতে চায় না, তারাই এখন নির্বাচন চায়’ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘যারা দেশকে নতুনভাবে গঠন করতে দিতে চায় না, তারাই এখন নির্বাচন চায়’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ১২:০২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ১২:০২ পূর্বাহ্ণ

 

বিশিষ্ট লেখক কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেন, যারা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে দিতে চায় না। তারা বলছে, আমরা এখনই নির্বাচন চাই। আমরা এখনই সরকার গঠন করতে চাই। ওরা ১৫ বছর লুটপাট করেছে আমরাও ১৫-২০ বছর লুটপাট করব। এটা হলো পরিস্থিতি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আধ্যাত্বিক সাধক পুরুষ আব্দুল কাদির শাহ রহ এর ৫৭তম স্বরণোৎসব ও লোকজ মেলা বার্ষিক ওরসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আশুগঞ্জ  প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ এর সভাপতিত্বে উক্ত আয়োজনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বিল্লাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন প্রমুখ।

এ সময় তিনি সারাদেশের বিভিন্ন মাজারে ভাংচুরের কথা উল্লেখ করে বলেন, যারা মাজার ভেঙেছে তাদের কথার সঙ্গে আমাদের রাসূল (সা.) এর দেখানো কথার কোনো মিল নেই। এরা বিদেশি দুশমন। এর আমাদের দেশের গণঅভ্যুত্থানকে নস্যাৎ করতে আবার দিল্লির তাবেদারি প্রতিষ্ঠার জন্য মাজার ভাঙছে। আপনাদের বিভ্রান্ত করছে। আমরা যদি সতর্ক না হই তাহলে আবারো আমাদের দেশকে দিল্লির অধীনে নেবে। 

বই মেলায় হামলা সম্পর্কে তিনি বলেন, বই মেলায় যে ঘটনা, বাংলা একাডেমিতেও হয়েছে- এটা পরিকল্পিত। কারণ যে প্রকাশক একজন লেখিকার বই প্রকাশ করেছেন, তাকে যখন বলা হয়েছে, লেখিকা বাংলাদেশের জনগনের পক্ষে নন, বরং ভারতের বিজিবির পক্ষে এবং তার বই আমাদের জাতীয় বই মেলায় আমরা প্রচার করতে চাই না, যারা দেশ ধ্বংস করতে চায়, দখল করতে চায় তাদের বই প্রচার করা যাবে না। সেটাই তারা বলতে চেয়েছিল। তখন প্রকাশক তাদের বই না সরিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছিলেন এবং পরাজিত শক্তির পক্ষে দম্ভ দেখিয়েছেন। তারপরও সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি। এক শ্রেণির ব্যক্তি ভারতের পক্ষে সেই লেখিকার পক্ষে দাবি করছে, এটা লেখকদের স্বাধীনতা। দেশের জনগণের যারা দুশমন, তাদের বই, তত্ত্ব, চিন্তা প্রচার করতে দেবেন কি দেবেন না তার তর্ক।

আব্দুল কাদির শাহ রহ এর ৫৭তম স্বরণোৎসব ও লোকজ মেলা বার্ষিক ওরশে নানা শ্রেণি পেশার লোকজন অংশ নেন। এছাড়াও দিনব্যাপী দেশের খ্যাতনামা শিল্পী লালন, বাউল ও পালা গান পরিবেশন করেন। এ সময় আব্দুল কাদির শাহ রহ এর ভক্তরাও ছিলেন। 

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ