যুক্তরাজ্য বিএনপি’র সাথে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট এর মতবিনিময় - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাজ্য বিএনপি’র সাথে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট এর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৪, ২০২৪ ১২:৫৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৪, ২০২৪ ১২:৫৬ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

যুক্তরাজ্যস্থ আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাষ্ট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ ও যুক্তরাজ্য বিএনপি’র নেতাকর্মীদের সাথে লন্ডনের স্হানীয় একটি হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আসন্ন আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে যুক্তরাজ্য বিএনপি’কে বিস্তারিত তুলে ধরা হয় এবং যুক্তরাজ্য বিএনপি’র খেলা নিয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
আরাফাত রহমান কোকো মোমোবিয়াল এর আবু নাসের শেখ এবং শরফরাজ আহমেদ শরফু’র পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি জনাব এম এ মালিক এবং সাধারণ সম্পাদক জনাব কয়ছর এম আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপি’র বর্তমান সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি তৌমুজ আলী, গোলাম রব্বানি সোহেল, আব্দুল মুকিত, যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, মিছবাউজ্জামান সুহেল, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দীন, খসরুজ্জামান খসরু, আসাদুজ্জামান আহমেদ, সালেহ গজনবী, তাহের রায়হান চৌধুরী পাভেল, নিয়াজ চৌধুরী, দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, তপু শেখ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন শাহীন, মামুন হোসেন, বাংলাদেশ থেকে আগত বিএনপি নেতা মো: কামাল হোসেন সহ অনেকে।
এছাড়াও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাষ্ট ক্রিকেট টুর্নামেন্ট এর অন্যান্য সদস্যরা উপস্হিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ