যুক্তরাজ্য যুবদল নেতা সাইদুর রহমান রাজুর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১:১৪ অপরাহ্ণ

আব্দুল হামিদ খান সুমেদ:-বিশ্বনাথ উপজেলা যুবদলের অন্যতম যুগ্ম আহবায়ক এবং যুক্তরাজ্য যুবদলের অন্যতম সক্রিয় কর্মী মোঃ সাইদুর রহমান রাজু’ র বাংলাদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে যুক্তরাজ্য যুবদলে বিশ্বনাথ উপজেলার নেতৃবৃন্দ এবং সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে গত ১৫ সেপ্টেম্বর রোজ সোমবার লন্ডনে যুক্তরাজ্য যুবদলের অস্থায় কার্যালয়ে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও প্রধান বক্তার বক্তব্যে রাখেন যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক বাবর চৌধুরী এবং সংবর্ধিত অতিথির বক্তব্যে রাখেন বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও যুক্তরাজ্য যুবদলের সক্রিয় কর্মী সাইদুর রহমান রাজু।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ও উপস্থিত যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি জিতু মিয়া জায়গীরদার,শাহজাহান আলম,সানুর মিয়া,মিলাদ আহমদ,নানু মিয়া,আব্দুল ওয়াহিদ আলমগীর,ডিভিশিনাল ১ সহ সভাপতি লোকমান হোসেন,ডিভিশনাল ২ সহ সভাপতি রাকিব আলী,যুগ্ম সাধারণ সম্পাদক শিব্বির আহমদ সুমন,নুরুল আলী রিপন,শাকিল আহমদ,রাশেদ আহমদ,আব্দুল কাইয়ুম,ডিভিশনাল ১ সহ সাধারণ সম্পাদক মিলাদ আহমদ,সাংগঠনিক সম্পাদক জোন ১ হাসান আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক জোন ১ মোঃ শামসুল ইসলাম,জোন ২ মোঃ মাছরুল হোসেন,প্রচার সম্পাদক শিপন আহমদ,সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলী আহমদ,সাবেক সিনিয়র সদস্য নুর আহমদ।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন লন্ডন মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন সাইফুল,সহ সভাপতি উজ্জল আহমদ,ইমরান আলী সুমন,সেন্ট্রাল লন্ডন যুবদলের সাবেক সহ সভাপতি মোঃ নেছার মিয়া,লন্ডন সিটি যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরান হাসান রাজীব,যুগ্ম সম্পাদক ওয়ালিদুর রহমান,বিশ্বনাথ উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও যুক্তরাজ্য যুবদল নেতা রানা মিয়া,বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক মৃত্যুঞ্জয়ী সাবেক যুগ্ম আহ্বায়ক সাহেল সামাদ,সিনিয়র যুগ্ম আহবায়ক ও যুক্তরাজ্য যুবদল নেতা এনামুল হক এনাম,আখতার হোসেন,বিশ্বনাথ পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য যুবদল নেতা এ কে রাজু,পাশা চৌধুরী,মামুনুর রশিদ,সাইদুর রহমান,আলী আহমদ,খালেদ আহমদ,স্বপন আহমদ,আনার মিয়া,মিতু ও জাহাঙ্গীর আলম প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বিগত ১৭ বছর স্বৈরাচার সরকারের বিরুদ্ধে সকল আন্দোলন সংগ্রামে দেশ-প্রবাসে জাতীয়তাবাদী আদর্শের একজন কর্মী হিসেবে সাঈদুর রহমান রাজুর সক্রিয় অংশগ্রহনের ভূয়শি প্রশংসা করে আশাবাদ ব্যক্ত করেন যে দেশে প্রত্যাবর্তন করে রাজু আবারো বিএনপি পরিবারের একজন সক্রিয় কর্মী হিসেবে তার কার্যক্রম অব্যাহত রাখবে এবং ভবিষ্যতে তার আরো উজ্জ্বল জীবন ও সফলতা কামনা করেন।
জনতার আওয়াজ/আ আ