যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২৬, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২৬, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ

 

ইউকে পাচার হওয়া টাকা ফেরত আনতে সহযোগিতার আশ্বাস
জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ থেকে ইউকে পাচার হওয়া টাকা ফেরত আনতে সহযোগিতা করা হবে বলে বিএনপিকে আশ্বস্ত করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক। । সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এরআগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন সারাহ ক্যাথেরিন কুক। বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, শামা ওবায়েদ (পদ স্থগিত), আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
ঘন্টাব্যাপী বৈঠক এই শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে থেকে ইউকে যে টাকাগুলো পাচার হয়েছে, আপনারা জানেন, ইউকে একটা বড় অংশ পাচার হয়েছে- অনেকের নামও এসেছে এই ব্যাপারে, এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে ইউকের ভূমিকা ও সহযোগিতার কথা আলোচনা হয়েছে। ইউকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার কথা বলা হয়েছে।
তিনি বলেন, দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে যাচ্ছি, সেই আলোচনাও আসছে। আগামী দিনে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের যে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য এবং ব্যবসা-বাণিজ্যের বাইরেও যে সম্পর্কগুলো আছে- সেগুলোকে আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে নিয়ে আলোচনা হয়েছে।
আমীর খসরু বলেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা একটি নির্বাচিত সরকারে যাওয়া ও একটি জবাবদিহি সরকার বাংলাদেশ আসার ব্যাপারটি তারা (যুক্তরাজ্য) জানতে চেয়েছে, কত তাড়াতাড়ি সম্ভব, এই বিষয়টি জানতে চেয়েছে। আমাদের পক্ষ থেকে যেটা স্বাভাবিকভাবে পুরো আন্দোলনে যে, হতাহত হয়েছে- বিগত দিনে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের যে সংখ্যা যেটার বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে ১৫/১৬ বছরে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা সে বিষয়গুলো আলোচনা হয়েছে।
এসবের পরিপ্রেক্ষিতে বিচারের বিষয়টাও আলোচনা এসেছে। আর দেশের ভেতরে বিচারের বিষয়টা তারা জানতে চেয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ