যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় রাউজানের শিক্ষার্থী নিহত - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় রাউজানের শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ

 

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চট্টগ্রামের রাউজান উপজেলার এক শিক্ষাথী। তার নাম মুহিত ইসলাম। তিনি রাউজান পৌর সদরস্থ মুন্সিরঘাটা কাজী বাড়ির আবু মাসুদ আজাদের একমাত্র ছেলে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সে দেশের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিকটাত্বীয়রা জানান, মুহিত গত ২২ ফেব্রুয়ারি সেদেশে দুঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। তিনি উচ্চ শিক্ষার জন্য মাত্র একবছর আগে বাংলাদেশ থেকে আমেরিকায় পাড়ি জমিয়েছিল।

বাবা আবু মাসুদ আজাদ বলেন, আমার একমাত্র সন্তান বোস্টন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যায়নরত অবস্থায় গত ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের এক অনুষ্ঠান শেষে বোস্টন ফেরার পথে বিপরীত দিক থেকে আসা অন্য একটা গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়। এতে মারাত্মকভাবে আহত হয়ে অন্য পাঁচ বাংলাদেশীসহ আমার ছেলে মুহিতুল ইসলামও জর্জ ওয়াশিংটন হাসপাতালে ভর্তি হয়। দীর্ঘ পাঁচদিন মৃত্যুর সাথে লড়াই করে আজ ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

এলাকাবাসী জানান, নম্র-ভদ্র এবং মেধাবী ছিল ওই তরুণ। একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে পরিবারের সদস্যরা শোকে মুহ্যমান হয়ে পড়েছেন। তার মৃত্যুতে প্রতিবেশী ও বন্ধু মহলে শোকের ছায়া নেমে এসেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ