যুগপৎ আন্দোলনে সোচ্চার থাকবে পিপলস পার্টি : বাবুল চাখারী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুগপৎ আন্দোলনে সোচ্চার থাকবে পিপলস পার্টি : বাবুল চাখারী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৭:৫৪ অপরাহ্ণ

 

গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান যুগপৎ আন্দোলনে বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি) সোচ্চার থাকবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান মো. বাবুল সর্দার চাখারী। তিনি বলেন, সারাদেশে জেলা, উপজেলা ও ইউনিয়নে সকল কর্মসূচিতে আমরা অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।

আজ শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে পিপলস পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাহী কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন চাখারী।

বাবুল সর্দার চাখারী বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প নেই। বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি গণতন্ত্র, গণতন্ত্রের জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন বিলিয়ে দিয়েছে। অথচ দেশে সেই গণতন্ত্র আজ অনুপস্থিত।

বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মো. আব্দুল কাদেরের সঞ্চালনায় সভায় দলের প্রেসিডিয়াম মেম্বার মো. আতিকুর রহমান, মাহবুবুর রহমান খোকন, কামাল আহমেদ, রানী শেখ, ভাইস চেয়ারম্যান মো. জসিম আশরাফ, শাহানী চৌধুরী রিম্পা, যুগ্ম-মহাসচিব শাকিল আহমেদ রাজা, মো. রুহুল আমিন, মো. শহিদুল হক, সাংগঠনিক সম্পাদক রাসেল হাবিব, ইব্রাহীম খলিল, নুরুল ইসলাম চৌধুরী, সহ-কৃষি বিষয়ক সম্পাদক মো. ওবায়দুল চাকলাদার, সহ-শ্রম ও শিল্পবিষয়ক সম্পাদক মো. লিটন আলী জোয়ার্দারসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ