যুদ্ধের প্রভাব পড়লেও খাদ্যসংকট হবে না: খাদ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুদ্ধের প্রভাব পড়লেও খাদ্যসংকট হবে না: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১৮, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১৮, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ

 

কুমিল্লা প্রতিনিধি
ছবি প্রতিনিধি

বিশ্বজুড়ে যুদ্ধের প্রভাব পড়লেও দেশে খাদ্যসংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছেন কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।

তিনি বলেন, আগামী জুন-জুলাই পর্যন্ত দেশের খাদ্য মজুদ রয়েছে, যার মধ্যে আমদানির চেয়ে দেশীয় উৎপাদনই বেশি।

বুধবার (১৮ মার্চ) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যুদ্ধের প্রভাব সারা বিশ্বেই পড়বে। তবে এতে আমাদের দেশে খাদ্যের কোনো সংকট হবে না। আমরা যে পরিমাণ খাদ্য আমদানি করি, তার চেয়ে বেশি উৎপাদন করি। ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে, যা কৃষি উৎপাদন আরও বাড়াতে সহায়ক হবে।

তিনি আরও জানান, বিদেশ থেকে আমদানি করা চালের গুণগত মান যাচাই-বাছাই ছাড়া তা উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে না। এ জন্য চট্টগ্রাম বন্দরে প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা খাদ্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‎​

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ