যুব কমিটির পক্ষ থেকে ১০ হাজার মেহমানকে শরবত বিতরণ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুব কমিটির পক্ষ থেকে ১০ হাজার মেহমানকে শরবত বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫ ১:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫ ১:১৯ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
চট্টগ্রামে অনুষ্ঠিত পবিত্র জশনে জুলুস উপলক্ষে আগত মেহমানদের সম্মানে শাহ মালেকীয়া যুব কমিটি বাংলাদেশ (অরাজনৈতিক ও তাসাউফভিত্তিক সংগঠন) প্রায় ১০ হাজার মানুষের মাঝে ঠাণ্ডা শরবতের পানি বিতরণ করে।

মুরাদপুর মোড়ের জামান হোটেলের সামনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত অব্যাহত এ সেবামূলক কার্যক্রম পরিচালনা করেন জিয়াউল হক আল-মালেকী, বোরহান উদ্দীন আল-মালেকী, মাওলানা রেজাউল হক গোফরান, মহিউদ্দীন ছগির, সাইফুল ইসলাম সাইফ, জনি, আবির, হাফেজ আবদুল করিম ও হাসান প্রমুখ।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন দেশ ও প্রবাসে অবস্থানরত সংগঠনের দায়িত্বশীল সদস্যবৃন্দ। শেষপর্যায়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ