যুব সমাজকে মাদক মুক্ত করতে খেলাধূলার বিকল্প নেই: ইব্রাহিম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
যুব সমাজকে মাদকের হাত থেকে ফিরিয়ে আনতে খেলা ধুলার বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাই বলেছেন, আগামি তরুন প্রজন্মের মেধাকে দেশের উন্নয়নের কাজে ব্যবহার করতে হবে। সে ক্ষেত্রে অভিভাবকদেরকেও আরও সচেতন হতে হবে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বাগেরহাট মোরেলগঞ্জের তেতুলবাড়ীয়া দক্ষিণ সুতালড়ী হিন্দু-মুসলিম জেলাপখান স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে তেঁতুলবাড়িয়া ভ্রাতৃ সংঘের আয়োজনে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র দ্বিতীয় দিনের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা ও কচুয়া) আসনে দলীয় মনোনন প্রত্যাশী মো. ইব্রাহিম হোসেন এসব কথা বলেন।
এর আগে তিনি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দ্বিতীয় দিনের খেলার শুভ সূচনা করেন। খেলায় মিজান খান ক্রীড়া একাডেমিকে পরাজিত করে রায়েন্দা শরীফুল স্মৃতি ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৪-০ গোলে চ্যাম্পিয়ন হন।
এ সময় উপস্থিত ছিলেন ভ্রাতৃ সংঘ ক্রীড়া সংস্কার সাধারণ সম্পাদক মো. মামুন শেখ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সহ-সভাপতি নিয়াজুর রহমান মোল্লা, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন রুনু, নজরুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ