যুবদল নেতা নয়নকে না পেয়ে বাবাকে গ্রেফতার করলো পুলিশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুবদল নেতা নয়নকে না পেয়ে বাবাকে গ্রেফতার করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২২, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২২, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে ২১৯ টি মামলা দায়ের হয়। এসব মামলার কারণে দীর্ঘদিন যাবৎ গ্রামের বাড়ীতে যান না নয়ন।

বুধবার (২২ মে) সকাল ১০টার সময় মাগুরার মোহাম্মদপুর থানার নাহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামে রবিউল ইসলাম নয়নের খুঁজতে পুলিশ আসলে তাকে না পেয়ে তার বাবা মো. আক্কাস শেখকে গ্রেফতার করে নিয়ে যায়। এসময় স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা তার বাসভবনে হামলা চালায় বলেও অভিযোগ পাওয়া গেছে।

রবিউল ইসলাম নয়ন মুঠোফোনে জানান, সকালে কিছু অতি উৎসাহী আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমার গ্রামের বাড়ীতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের আহত করে এবং আমার বৃদ্ধ পিতাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, এর আগেও অনেকবার পুলিশ এবং সন্ত্রাসী বাহিনীদ্বারা বাড়িঘর ভাংচুর চালালেও মাগুরা জেলা বিএনপি’র পক্ষ থেকে পুলিশের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দিলেও কোন প্রতিকার হয়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ