যুবদল সম্পাদক মুন্নার মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেফতার করার প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে নগর জুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বরিশাল জেলা যুবদল দক্ষিণ, মহানগর ও উত্তর জেলা যুবদল।
বৃহস্পতিবার (০৯ মার্চ) বেলা ১১ টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে বরিশাল জেলা যুবদল দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে ও বরিশাল উত্তর জেলা যুবদল সদস্য সচিব গোলাম মোর্সেদ মামুনের সঞ্চলনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদল বরিশাল বভাগীয় সহ-সভাপতি এ্যাড, এইচ এম তছলিম উদ্দিন, কেন্দ্রীয় বরিশাল বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, কেন্দ্রীয় বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন পিকলু, মহানগর সিনিয়র সহ-সভাপতি মাসুদ ও বরিশাল জেলা যুবদল দক্ষিণ সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাফিজ আহমেদ বাবলু।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদল সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, মহানগর যুবদল নেতা নুরুল আলম কয়েস, শহিদুল হাসান আনিস, তৌহিদুজ্জামান, কোতয়ালী যুবদল সভাপতি উজ্জল ও সদস্য সচিব হায়দার আলী সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে যুবদল কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বলেন, এই বর্তমান ফ্যাসিস্ট সরকার জনগণের জানমাল রক্ষার কাজে নিরাপত্তা পুলিশ বাহিনীকে আওয়ামী পুলিশ বাহিনী বানিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে একের পর এক গ্রেফতার করার মাধ্যমে হয়রানি করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।
তারা সরকারকে বলেন এই পর্যন্ত ক্ষমতায় অবৈধভাবে থাকার জন্য বহু মামলা দিয়েছেন বিএনপি নেতা কর্মীদের বিরোধী এখন আর বিএনপি নেতা কর্মীরা কোন মামলাকে ভয় পায় না।
তাই অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ যুবদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাকে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে এই আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়বে তখন কিন্ত যুবদলকে সামাল দিতে পারবেন না।
জনতার আওয়াজ/আ আ