যুবদলের কর্মসূচি ঘোষণা শুক্রবার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৭, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৭, ২০২৩ ৮:২৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় একদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন গণমাধ্যামে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়েছে, আগামীকাল ৮ সেপ্টেম্বর (শুক্রবার) বাদ জুমা সারাদেশের সকল জেলা ও মহানগরে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত করার নিদের্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে বাদ আসর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, নানা শারীরিক জটিলতা নিয়ে গত মাসের ৯ আগস্ট হাসপাতালে ভর্তি করানো হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।
জনতার আওয়াজ/আ আ