যুবদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুবদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১, ২০২২ ৯:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১, ২০২২ ৯:৫২ অপরাহ্ণ

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নিন্দা, প্রতিবাদ ও প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল।

আজ মঙ্গলবার (০১ নভেম্বর) তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে তীব্র নিন্দা, প্রতিবাদ ও অবিলম্বে প্রত্যাহারের দাবি করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না।

এদিকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল বুধবার দেশের সকল জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল।

আগামী ৬ নভেম্বর রবিবার বেলা ২টায় দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ