যুবদলের সদ্যঘোষিত ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি বাতিল দাবি পদবঞ্চিতদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুবদলের সদ্যঘোষিত ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি বাতিল দাবি পদবঞ্চিতদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৪:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৪:০৩ অপরাহ্ণ

 

যুবদলের সদ্যঘোষিত ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিকে ‘বৃহত্তর ময়মনসিংহ ও বৃহত্তর নোয়াখালী সমিতি’ হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছেন পদ না পাওয়া নেতাকর্মীরা। এ দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি চায়না মার্কেটের সামনে থেকে শুরু হয়ে বিএনপি কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, আলি আশরাফ, মাহফুজুর রহমান মিনার, সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান দুলাল, আতিকুর রহমান আতিক, ওমর আলী বাবু; ছাত্রদলের সাবেক সহসভাপতি তারেক উজ জামান, নুরুজ্জামান মুকিত লিংকন, আশরাফুর রহমান বাবু, শোয়েব খন্দকার, হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, জহিরুল ইসলাম বিপ্লব; সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সোহাগ, সামসুল আলম রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ