যে কারনে ওসমানীনগরে যাচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যে কারনে ওসমানীনগরে যাচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ২৬, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ২৬, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সিলেটের ওসমানীনগরে ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান বাবা-মেয়ে। মর্মান্তিক এ দুর্ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল ওসমানীনগরবাসী।

বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৪ টায় শোকাহত পরিবারের খোঁজ নিতে ওসমানীনগর যাচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এছাড়া স্থানীয় ঐতিহ্যবাহী গোয়ালাবাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারনের সাথে কূশল বিনিয়ম সহ চালাবেন ৩১ দফার প্রচারনাও করবেন তিনি।

গত শনিবার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে সিলেট থেকে হবিগঞ্জগামী একটি বিরতিহীন যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৪-৪৬৪৭) এর সঙ্গে সিলেটগামী যাত্রীবাহী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১২-৪৮৫৫) মুখোমুখি এ সংঘর্ষ হয়।

এ ঘটনায় মারা যান হারুন মিয়া ও তার মেয়ে আনিসা (৮)। আহত হয় আরও ৪ জন। নিহত হারুন মিয়া ও তার মেয়ে আনিছা বেগম (১০) ওসমানীনগর উপজেলার খাদিমপুর গ্রামের বাসিন্দা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ