যে কোনো দুর্যোগে সবার আগে ছুটে যায় আ.লীগ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুলাই ৫, ২০২২ ১২:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুলাই ৫, ২০২২ ১২:০০ অপরাহ্ণ

স্টাফ করেসপডেন্ট
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের যে কোনো দুর্যোগে সবার আগে মানুষ পাঁশে ছুটে যায় আওয়ামী লীগ। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে যেকোনো বিপদে-আপদে মানুষের পাঁশে দাড়ানো। মঙ্গলবার (৫ জুলাই) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে বন্যা কবলিত ১০টি জেলার অসহায় দুস্থ মানুষের শেখ হাসিনার পক্ষে থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও উপকমিটি। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে বিপদে-আপদে মানুষের পাঁশে দাড়ানো। দেশের যে কোনো দুর্যোগে সবার আগে মানুষ পাঁশে ছুটে যায় আওয়ামী লীগ। ঝড়বৃষ্টির মধ্যে ঝুঁকি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাকবলিত সিলেট অঞ্চলে গিয়েছিলেন। আমরা তাদের (বিএনপিকে) কিছু বলতে চাই না। আমরা কাজের মাধ্যমে তাদেরকে জবাব দেব। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা ঘরে বসে লিভ সার্ভিস দেয় তাদের ত্রাণ কার্যক্রম হলো এক ধরনের ত্রাণ বিলাশ। যদিও বা কখনও যায় সেটা হলো নামমাত্র ফটো সেশনের জন্য। আমরা সবসময় দেখে আসছি, বিএনপি নেতারা এটাই করে। তাদের ত্রাণ কার্যক্রম এক ধরনের ত্রাণ বিলাস। ত্রাণ বিতরণের চেয়ে প্রেস ব্রিফিং ও ফটো সেশনে অধিক মনোযোগী তারা। বিএনপির মধ্যে কোনো ভ্রাদ্রতা নেই। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও যে অশ্রাব্য ভাষায় কথা বলে তা কাম্য নয়। বিএনপির ভাষা হলো রাস্তার ভাষা। তারা রাস্তায় ভাষায় কথা বলে আর আমরা রাজনীতির ভাষায় কথা বলে আওয়ামী লীগ। বিএনপির ঈদের পরে আন্দোলন প্রসঙ্গে সরকারি দলের এই মন্ত্রী বলেন, আন্দোলন, কিসের আন্দোলন, কবে হয়েছিল আন্দোলন। শুনেছিলাম বহুবার, ডাক দিয়েছিল ঈদের পর, ডাক দিয়েছিল পরীক্ষার পর। এখন আবার ডাক দিচ্ছেন বন্যার পর। দেখতে দেখতে ১৩ বছর, আন্দোলন হবে কোন বছর? দেশের মানুষ জানে, তাদের আন্দোলনের ডাক আষাঢ়ে গর্জনের মতো। এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কারোনা বিষয়ে সর্তক থাকার আহবান জানিয়েছেন ওবায়দুল কাদের বলেন, করোনা বাড়ছে ঈদের পরে আরো বাড়তে পারে তাই সবাইকে সর্তক থাকতে হবে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাব বাংলাদেশে পরতে পাড়ে। সারাবিশ্বে এই যুদ্ধের প্রভাব পড়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল,কার্যনির্বাহী সদস্য রেমন্ড আরেং সহ অনেকেই। ব্রেকিংনিউজ/আরএইচ/এএআই
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের যে কোনো দুর্যোগে সবার আগে মানুষ পাঁশে ছুটে যায় আওয়ামী লীগ। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে যেকোনো বিপদে-আপদে মানুষের পাঁশে দাড়ানো।
মঙ্গলবার (৫ জুলাই) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে বন্যা কবলিত ১০টি জেলার অসহায় দুস্থ মানুষের শেখ হাসিনার পক্ষে থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও উপকমিটি।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে বিপদে-আপদে মানুষের পাঁশে দাড়ানো। দেশের যে কোনো দুর্যোগে সবার আগে মানুষ পাঁশে ছুটে যায় আওয়ামী লীগ। ঝড়বৃষ্টির মধ্যে ঝুঁকি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাকবলিত সিলেট অঞ্চলে গিয়েছিলেন। আমরা তাদের (বিএনপিকে) কিছু বলতে চাই না। আমরা কাজের মাধ্যমে তাদেরকে জবাব দেব।
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা ঘরে বসে লিভ সার্ভিস দেয় তাদের ত্রাণ কার্যক্রম হলো এক ধরনের ত্রাণ বিলাশ। যদিও বা কখনও যায় সেটা হলো নামমাত্র ফটো সেশনের জন্য। আমরা সবসময় দেখে আসছি, বিএনপি নেতারা এটাই করে। তাদের ত্রাণ কার্যক্রম এক ধরনের ত্রাণ বিলাস। ত্রাণ বিতরণের চেয়ে প্রেস ব্রিফিং ও ফটো সেশনে অধিক মনোযোগী তারা।
বিএনপির মধ্যে কোনো ভ্রাদ্রতা নেই। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও যে অশ্রাব্য ভাষায় কথা বলে তা কাম্য নয়। বিএনপির ভাষা হলো রাস্তার ভাষা। তারা রাস্তায় ভাষায় কথা বলে আর আমরা রাজনীতির ভাষায় কথা বলে আওয়ামী লীগ।
বিএনপির ঈদের পরে আন্দোলন প্রসঙ্গে সরকারি দলের এই মন্ত্রী বলেন, আন্দোলন, কিসের আন্দোলন, কবে হয়েছিল আন্দোলন। শুনেছিলাম বহুবার, ডাক দিয়েছিল ঈদের পর, ডাক দিয়েছিল পরীক্ষার পর। এখন আবার ডাক দিচ্ছেন বন্যার পর। দেখতে দেখতে ১৩ বছর, আন্দোলন হবে কোন বছর? দেশের মানুষ জানে, তাদের আন্দোলনের ডাক আষাঢ়ে গর্জনের মতো। এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই।
কারোনা বিষয়ে সর্তক থাকার আহবান জানিয়েছেন ওবায়দুল কাদের বলেন, করোনা বাড়ছে ঈদের পরে আরো বাড়তে পারে তাই সবাইকে সর্তক থাকতে হবে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাব বাংলাদেশে পরতে পাড়ে। সারাবিশ্বে এই যুদ্ধের প্রভাব পড়েছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ,
সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল,কার্যনির্বাহী সদস্য রেমন্ড আরেং সহ অনেকেই।
জনতার আওয়াজ/আ আ