রংপুরে বিএনপির ডাকা‘তারুণ্যের রোডমার্চ’ শুরু (ভিডিও) - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রংপুরে বিএনপির ডাকা‘তারুণ্যের রোডমার্চ’ শুরু (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১:১১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকার পতনের একদফা আন্দোলনে তরুণ ভোটারদের সম্পৃক্ত করতে ডাকা বিএনপির ‘তারুণ্যের রোডমার্চ’ শুরু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে রংপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই রোডমার্চ। দিনাজপুর গিয়ে শেষ হবে প্রথম দিনের এ কর্মসূচি।

ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে হচ্ছে এ রোডমার্চ।

রোডমার্চ শুরুর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় রোডমার্চপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় বগুড়া চার রাস্তার মোড় থেকে শুরু করে রাজশাহী গিয়ে শেষ হবে দ্বিতীয় দিনের তারুণ্যের রোডমার্চ। দিনাজপুরে রোডমার্চ সমাপ্তির সমাবেশে সভাপতিত্ব করবেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান।

এর আগে দেশের ছয় বিভাগে তারুণ্যের সমাবেশ করেছিল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সর্বশেষ গত ২২ জুলাই ঢাকায় অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ থেকে একদফা দাবিতে ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছিল বিএনপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ