রবিবার থেকে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ আসছে - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রবিবার থেকে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ আসছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৯, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৯, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক

দুদিন বিরতি দিয়ে আগামী রবিবার থেকে ফের দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ আসছে। এটি হবে চতুর্থ দফার অবরোধ কর্মসূচি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলের দিকে বিএনপিসহ যুগপতের শরিক দল ও জোটগুলোর পৃথকভাবে এই কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে। বিএনপির একটি সূত্র এই তথ্য জানিয়েছে।

চতুর্থ দফায় অবরোধের বিকল্প হিসেবে হরতালের কর্মসূচি নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত অবরোধের সিদ্ধান্ত নেয় বিএনপির হাইকমান্ড।

সরকারের পদত্যাগের একদফা দাবিতে দেশব্যাপী তৃতীয় দফার অবরোধ কর্মসূচি চলছে। ৪৮ ঘণ্টার চলমান এই অবরোধ আগামীকাল শুক্রবার ভোর ছয়টায় শেষ হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ