রমজানের চেতনায় মানবিক সমাজ গঠনে বিএনপি কাজ করছে: মিফতাহ্ সিদ্দিকী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রমজানের চেতনায় মানবিক সমাজ গঠনে বিএনপি কাজ করছে: মিফতাহ্ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬ ২:৪১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬ ২:৪২ পূর্বাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি
ছবি সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, পবিত্র রমজান মাস শান্তি, সংযম ও আত্মশুদ্ধির মাস। এই মাস আমাদেরকে সহমর্মিতা, ত্যাগ ও মানবিকতার শিক্ষা দেয়। আমরা সব সময় ভালো উদ্যোগের মাধ্যমে রমজানের তাৎপর্যকে সমাজে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছি, যাতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষও এ মাসের আনন্দে শামিল হতে পারে।

বুধবার বিকেল ৪ টায় নগরীর গোটাটিকর এলাকায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সব সময় দেশের মানুষের কল্যাণে কাজ করে এবং রমজান মাসে সেই কার্যক্রম আরও জোরদার করা হয়। বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের মাধ্যমে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, ইফতার সামগ্রী বিতরণ, এবং সমাজে সাম্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করাই দলের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, রমজানের মূল শিক্ষা হলো আত্মসংযম ও আল্লাহভীতি অর্জন করা। এই শিক্ষা শুধু ব্যক্তিজীবনে নয়, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হওয়া জরুরি। যদি আমরা রমজানের চেতনা ধারণ করে চলতে পারি, তাহলে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ দূর হবে এবং একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে উঠবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান সেই সুযোগ তৈরি করে দেয়, যেখানে সবাই একে অপরের পাশে দাঁড়াতে পারে।

সিলেট জেলা পেশাজীবি দলের সভাপতি মঞ্জু আহমেদ খানের সভাপতিত্বে ও মহানগর পেশাজীবি দলের সদস্য সচিব ফরহাদ আহমদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- সিলেট বিভাগের শিক্ষক সমিতির আহ্বায়ক সাবেক লেফটেন্যান্ট কর্নেল অধ্যাপক মনিরুল ইসলাম, মোর্শেদ মুকুল, কামাল হাসান জুয়েল, সেলিম রানা, মক্তিয়ার আহমেদ ইমরান, গোলাম মাহমুদ আজম, রুমেল আহমদ, জানু আহমদ, মঞ্জু আহমেদ, কুটন মিয়া, কাওসার হোসেন রকি, ওয়াহিদ আহমদ, আলাউদ্দিন, কামরুল হাসান মিঠু, এড সাজেদুল ইসলাম সজিব, মো ফয়জুর রহমান নোমান, জামাল উদ্দিন, তৌহিদ খান, এড সাফওয়ান আহমদ, আনসার মিয়া, আব্দুস শুকুর রাশেদ চৌধুরী, আশরাফ হোসেন, সেলিম রানা, মারুফ আহমদ, ইউসুফ আহমদ, বশর আহমদ, মোহন, আবুল হাসনাত প্রমূখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ