রাইসির মৃত্যুতে শোক বইয়ে আলতাফ চৌধুরীর স্বাক্ষর - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাইসির মৃত্যুতে শোক বইয়ে আলতাফ চৌধুরীর স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২৫, ২০২৪ ১:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২৫, ২০২৪ ১:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান ও অন্যান্য সঙ্গীসহ নিহত হওয়ার ঘটনায় শোক বইয়ে স্বাক্ষর করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী।

শুক্রবার (২৪ মে) ঢাকাস্থ ইরান দূতাবাসে গিয়ে তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন এবং নিহতদের আত্মার মাগফিরাতের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন।

তিনি ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশির সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ইরানি রাষ্ট্রদূতের কাছে শোক ও সমবেদনা প্রকাশ করে আলতাফ হোসেন চৌধুরী বলেন, ইব্রাহিম রাইসির মৃত্যুতে মুসলিম বিশ্বের এক অপূরণীয় ক্ষতি হলো, যা সহসা পূরণ হবার নয়।

প্রসঙ্গত, গত ১৯ মে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পর্বতঘেরা ভারজাগান এলাকায় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ ৮ আরোহী ছিলেন। ঘটনার পরের দিন সকালে তুস্কের ড্রোন হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের খোঁজ পায়। এরপর রাইসিসহ হেলিকপ্টারটির সব আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করে ইরান সরকার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ