রাকসু নির্বাচন: শিবিরের প্যানেলে ভিপি জাহিদ, জিএস ফাহিম - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৫, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাকসু নির্বাচন: শিবিরের প্যানেলে ভিপি জাহিদ, জিএস ফাহিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ

 

রাবি প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে শাখা ইসলামী ছাত্রশিবির।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে এ প্যানেল ঘোষণা করেন রাবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সমাজসেবা বিষয়ক সম্পাদক আব্দুল মোহাইমিন।

ঘোষিত প্যানেল অনুযায়ী রাবি ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক (জিএস) পদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাবি’র সাবেক সমন্বয়ক ফাহিম রেজা এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক রাবি শাখার সভাপতি ও রাবি ছাত্রশিবিরের ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক এস এম সালমান সাব্বির প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া, অন্যান্য পদে পদপ্রার্থীরা হলেন- ক্রীড়া সম্পাদক হামিদুল্লাহ নাঈম, সহকারী ক্রীড়া সম্পাদক আবু সাইয়েদ সামি, সাংস্কৃতিক সম্পাদক জায়েদ হাসান জোহা, সহকারী সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সাইয়েদা হাফসা, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জান্নাত, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মোজাহিদুল ইসলাম, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ আল গালিব।

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মারুফ হোসেন হাসান হাওলাদার, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোজাহিদুল ইসলাম সায়েম, বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক নয়ন মোরসালিন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মাসুমা ইসরাত মোমো, কার্যনির্বাহী সদস্য-১ দ্বীপ, কার্যনির্বাহী সদস্য-২ সুজন চন্দ্র, কার্যনির্বাহী সদস্য-৩ মো. ইমজিয়াউল হক কামালি ও কার্যনির্বাহী সদস্য-৪ খালিদ হাসান।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুর রহিম, বর্তমান সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক মোজাহিদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক হাফেজ মেহেদী হাসান, অর্থ সম্পাদক নওসাজ্জামান-সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ