রাজধানীতে এসি বিস্ফোরণে দুই যুবক দগ্ধ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ৪, ২০২৩ ৯:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ৪, ২০২৩ ৯:২৬ পূর্বাহ্ণ

রাজধানীর গুলশানে একটি বাসায় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এসি বিস্ফোরণে দুই যুবক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, গোপাল মল্লিক (২৮) ও মিজানুর রহমান (২০)।
শনিবার (৪ মার্চ) সকাল সোয়া ৬টার দিকে গুলশান-২ নিকেতন সোসাইটির ৬ নম্বর রোডের ২১ নম্বর বাসায় এই দুর্ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ