রাজধানীতে মিছিল থেকে ছাত্রদল নেতা রিয়াদ-ঊর্মি গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে মিছিল থেকে ছাত্রদল নেতা রিয়াদ-ঊর্মি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩ ১:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩ ১:৪০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীন নির্বাচনসহ একদফা দাবিতে বিএনপিসহ বিরোধীদল ও জোটের সকাল – সন্ধ্যা হরতাল চলছে। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

হরতালের সমর্থনে ছাত্রদলের সহ সভাপতি আক্তারউজ্জামান আক্তার ও নাছির উদ্দীন নাছির এর নেতৃত্বে ধানমন্ডি ২৭ মিছিল থেকে গ্রেপ্তার হয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল আলম রিয়াদ ও মহানগর উত্তর ছাত্রদলের নেত্রী উর্মি আক্তার ভূঁইয়া।

এ তথ্য নিশ্চিত করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি নাছির উদ্দিন নাছির।

তিনি বলেন, আমরা এ দেশের মানুষের মুক্তি ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন কোনো গ্রেপ্তার, মামলা দিয়ে থামানো যাবে না। এ দেশের প্রতিটি মানুষ তার অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ