রাজধানীতে যুবদলের লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে যুবদলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৫:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৫:৫৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফলে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতারা।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা, বারডেম হাসপাতাল হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যুবদলের সহসভাপতি মহসীন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ, শাহ আলম চৌধুরী, আবদুল জব্বার খান, সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জান জুয়েল।

আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য মো. আবুল কালাম, পল্টন থানা যুবদল সাংগঠনিক সম্পাদক মো. খলিল মৃধা, যুবনেতা শামিম আহমেদ, সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম জনি, নেসার উদ্দিন, মিজানুর রহমান, আল আমিন, ফারুক আহমেদ, শামিম, রাসেল বিশ্বাস, আব্বাস উদ্দিন, রুবেল হাসানসহ অন্যান্য নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ