রাজধানীতে রানার নেতৃত্বে লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩২, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে রানার নেতৃত্বে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩ ১:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩ ১:২৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম শিকদার রানার নেতৃত্বে রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট রিতরণ করা হয়েছে। তফসিল বাতিল, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত গঠনে বিএনপির পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ গণসংযোগ করা হয়।

বুধবার (২৭ ডিসেম্বর) বনশ্রী মেরাদিয়া বাজার, রামপুরা টিভি সেন্টার এলাকায় লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিমন, ঢাকা পলিটেকনিক ছাত্রদলের সাবেক সহ-সংগঠনিক মো. মাসুদ, রামপুরা থানা মো. ইয়াসিন মিয়া, আরাফাত হোসেন, আশিকুজ্জাম, নেসার উদ্দিন, বাড্ডা থানা নাসির, ইমন, হাতিরঝিল থানার তন্ময়, সাইফুল।

বনানী থানা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক সোহাগ, গুলশান থানার আব্বাস উদ্দীন শিবলী, সাবেক যুগ্ন আহ্বায়ক যুবনেতা মো. জহির ও আরিফ হোসেন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ