রাজধানীতে শ্রমিকদের সড়ক অবরোধ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ১৪, ২০২৪ ৩:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ১৪, ২০২৪ ৩:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর কচুক্ষেত এলাকার ৮টি কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ঐ এলাকায় তীব্র যানজট তৈরি হয়। চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।

সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে ক্যান্টনমেন্ট-মিরপুর ১৪ রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকরা জানান, তাদের ৩ মাসের বেতন বকেয়া পড়েছে। বেতন পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

এক পথচারী বলেন, পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছি।

এদিকে টানা ৪ দিনের পূজার ছুটি শেষে আজ খুলেছে অফিস-আদালত। ফলে রাজধানী ফিরতে শুরু করেছে তার স্বরূপে। কিন্তু শ্রমিকদের সড়ক অবরোধের কারণে এ এলাকার অফিসগামীদের দিনের শুরুতেই পড়তে হয়েছে ভোগান্তিতে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ