রাজধানীর এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়া ‌‍‌ভালো আছেন - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়া ‌‍‌ভালো আছেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১৪, ২০২৩ ১২:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১৪, ২০২৩ ১:৫০ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘ভালো’ আছেন বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল। বুধবার (১৪ জুন) বেলা সোয়া ১২টার দিকে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান জাহিদ হোসেনের বরাত দিয়ে জানান, বেগম খালেদা জিয়া ‘ভালো’ আছেন।

খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হলে পরবর্তীতে তা জানানো হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার এক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ।

গত সোমবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ