রাজধানীর পল্লবীতে বিএনপির সমাবেশ শুরু - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীর পল্লবীতে বিএনপির সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ৮, ২০২২ ৫:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ৮, ২০২২ ৫:৪৪ অপরাহ্ণ

 

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়াবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে নুরে আলম ও আব্দুর রহিমসহ ৫ নেতা-কর্মীকে হত্যার প্রতিবাদে রাজধানীর পল্লবীতে সমাবেশ করছে বিএনপি।

শনিবার দুপুরে রাজধানীর পল্লবীর কালসী এলাকায় বালুর মাঠে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এ সমাবেশ শুরু হয়।

সমাবেশকে ঘিরে পল্লবী এলাকায় জড়ো হতে শুরু করেছেন বিএনপি নেতা-কর্মীরা। এদিন দুপুর একটা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমান উল্লাহ আমান।

সমাবেশটি সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ