রাজধানীর বিভিন্ন সড়কে আন্দোলনকারীদের অবরোধ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীর বিভিন্ন সড়কে আন্দোলনকারীদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪ ২:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪ ২:০৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

কোটা সংস্কারের দাবিতে ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

মঙ্গলবারও (১৬ জুলাই) বেলা ১১টার রাজধানীর রামপুরা-বিশ্বরোড সড়কের নতুনবাজার, মেরুলবাড্ডা, বনানী, সায়েন্সল্যাব মোড়, আশুলিয়া-গাবতলী-ধউর, মিরপুর-১০, যাত্রাবাড়ী ধনিয়া কলেজের সামনের সড়ক অবরোধ রেখেছেন তারা।

সরেজমিনে দেখা যায়, বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইম-এশিয়া বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল, ইস্টার্ন, সিটি, মানারাত বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীরা রাজধানীর এসব সড়ক অবরোধ করেছেন। সোমবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাস্তায় নেমেছেন বলে দাবি তাদের।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ