রাজধানীর ১৪ থানায় নতুন ওসি - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীর ১৪ থানায় নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৪ থানায় পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এই তথ্য জানায়।

ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে তাদের পদায়ন করা হয়।

মোহাম্মদ তাইফুর রহমান মির্জাকে দক্ষিণখান থানায়, মোহাম্মদ নজরুল ইসলামকে পল্লবী থানায়, মো. তৌহিদ আহম্মেদকে গুলশান থানায়, মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানায়, মুহাম্মদ আজহারুল ইসলামকে খিলক্ষেত থানায়, গোলাম ফারুককে রমনা থানায়, মোল্লা মো. খালিদ হোসেনকে পল্টন থানায়, মো. সাইফুল ইসলামকে বাড্ডা থানায়, এরশাদ আহমেদকে বিমানবন্দর থানায়, মুহাম্মদ মনিরুল ইসলামকে মিরপুর মডেল থানায় ও মো. মোবারক হোসেনকে তেজগাঁও থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরেক আদেশে মো. হাফিজুর রহমানকে উত্তরা-পশ্চিম থানায়, মুহাম্মদ আজাহারুল ইসলামকে শাহবাগ থানায় এবং মোহাম্মদ আনোয়ার হোসেনকে ধানমন্ডি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ