রাজপথে না নামলে দাবি কেউ আদায় করে দিবে না’ : নজরুল ইসলাম খান - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৪, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজপথে না নামলে দাবি কেউ আদায় করে দিবে না’ : নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ব‌লে‌ছেন, রাজপথে না নামলে দাবি কেউ আদায় করে দিবে না, রাজপথে নামলেই দাবি আদায় সম্ভব।

শ‌নিবার (২৩ ডিসেম্বর) ঢাকা রি‌পোর্টার্স ইউ‌নি‌টি‌তে সম্মিলিত শ্রমিক পরিষদ এসএসপি এর উদ্যেগে বর্তমান শ্রম পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

নজরুল ইসলাম খান ব‌লে‌ছেন, ট্রেড ইউনিয়নের নামে প্রতারণা করছে সরকার। এই প্রতারণার হাত থে‌কে ট্রেড ইউনিয়নকে বাঁচা‌তে হ‌বে।

‌তি‌নি ব‌লেন, সরকার দাবি আদায়ে আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলা চালাচ্ছে। এ থেকে মুক্তি পেতে সবাইকে এক হয়ে নামতে হবে, নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে হবে। রাজপথে না নামলে দাবি কেউ আদায় করে দিবে না, রাজপথে নামলেই দাবি আদায় সম্ভব।

তি‌নি আরও ব‌লেন, যে সরকার জনগণের অধিকার রক্ষা করে না, সম্মান দেয় না, তাদের সব কর্মকাণ্ডে অসহযোগিতা ও আগা‌মি ৭ জানুয়ারীর নির্বাচন বর্জন কর‌তে হ‌বে। তাহ‌লে দে‌শে গণতন্ত্র প্রতিষ্ঠার রাস্তা উন্মুক্ত হ‌বে।

‌তি‌নি আরও ব‌লেন, দে‌শের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতেই আমরা শান্তিপূর্ণ আন্দোলন কর‌ছি।

আলোচনায় সভায় সম্মিলিত শ্রমিক পরিষদ এসএসপির বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতা কর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ