রাজশাহী কলেজে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজশাহী কলেজে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২২, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ২২, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
রাজশাহী কলেজে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখা।

বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, ‘৫ আগস্টের আগে ও পরে দেশের বিভিন্ন ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে এসব কার্যক্রম পরিচালনার মাধ্যমে তারা বিভ্রান্তি তৈরি করছে। চট্টগ্রামে এ ধরনের রাজনীতির প্রতিবাদ করতে গেলে হামলার ঘটনাও ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘দেশের কোনো ক্যাম্পাসেই গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না। রাজনীতি করতে হলে প্রকাশ্যে করতে হবে। গোপন কার্যক্রম চালানোর চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিফুজ্জামান প্রীতম, ছাত্রনেতা সামিউল ইসলাম শিমুল, জুবায়ের রশিদ, জাহিদ হাসান, আবু মুসা, রুহুল আমিন, সৌরভ প্রামাণিক, মিজানুর রহমান, উজ্জ্বল মিয়া, মো. শাকিল, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব নেহাল আহমেদ রায়হান ও যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ ইমনসহ অন্যান্য নেতা-কর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ