রাজশাহী গণসমাবেশ সফল করার লক্ষে বগুড়ায় ছাত্রদলের প্রস্তুতি সভা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৩, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজশাহী গণসমাবেশ সফল করার লক্ষে বগুড়ায় ছাত্রদলের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ৩০, ২০২২ ৬:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ৩০, ২০২২ ৬:২৮ অপরাহ্ণ

 

বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে বগুড়ায় ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকালে দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ।

বিশেষ অতিথি ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক এস এম মাহমুদুল হাসান রনি। এতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবু নাসের, মাহমুদুল হাসান সবুজ, দপ্তর সম্পাদক মিল্লাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শোয়েব ইসলাম অভি, সহ-প্রচার সম্পাদক সৈয়দ নাহিদ প্রমুখ। প্রস্তুতি সভায় জেলা ছাত্রদলের ২৮ টি ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ