রাজশাহীতে বিএনপির গণসমাবেশের প্রচারণায় মাঠে মহিলা দল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, নভেম্বর ২১, ২০২২ ১২:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, নভেম্বর ২১, ২০২২ ১২:৫২ পূর্বাহ্ণ

বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করতে মাঠে নেমেছে মহিলা দল। আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে প্রচারণার অংশ হিসেবে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন মহিলা দলের নেতৃবৃন্দ।
রোববার (২০ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী এ লিফলেট বিতরণ করা হয়।
রাজশাহী মহানগর মহিলা দলের নেতৃবৃন্দ নগরীর মালোপাড়াস্থ দলীয় কার্যলায়ের সামনে থেকে এই লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেন। প্রথম দিনে স্বর্ণপট্টি, সমবায় মার্কেট, কাপড়পট্টি, সাহেববাজার, কাঁচাবাজার ও মাছপট্টি এলাকায় লিফলেট বিতরণ করা হয়। জনগণকে সকল বাধা ও ভয়ভীতি অতিক্রম করে আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর মাদরাসা ময়দানের গণসমাবেশস্থলে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান মহিলা দলের নেতৃবৃন্দ।
মহিলা দলের রাজশাহী মহানগরীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুনের নেতৃত্বে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি জাহান পান্না, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, মহিলা দল রাজশাহী মহানগরীর সহ-সভাপতি নুরজাহান বেগম, যুগ্ম-সম্পাদক সামসুন্নাহার, জান্নাতুন ফেরদৌস, গুলসান আরা মমতা, সাংগঠনিক সম্পাদক মুসলেমা বেলী, আইন বিষয়ক সম্পাদক সিফাত জেরিন তুলি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলতাফুন নেসা পতুল, মহিলা নেত্রী ডেইজি ও মুন্নিসহ মহিলা দলের অন্য নেতৃবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ