রাজশাহীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজশাহীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৫, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৫, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ

 

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেসের সাথে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এই দুর্ঘটনায় কোন প্রাণহানী ঘটেনি। শনিবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে রাজশাহী স্টেশনের ওয়াশপিটের সামনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে রাজশাহী স্টেশনের ওয়াশপিট সুপারভাইজার শাহাবুল ইসলাম জানান, বাংলাবান্ধা ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আর ধূমকেতু এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশ পিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্ট সমস্যা থাকায় ধূমকেতু এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাবান্ধা এক্সপ্রেস।

স্টেশন মাস্টার আবুল কালাম আজাদ জানান, ধূমকেতু বিকেল ৪টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু উদ্ধার হতে সময় লাগায় সেটি বিলম্বে ছাড়তে পারে। ইতিমধ্যে উদ্ধার ট্রেনের জন্য খবর দেওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ