রাজারহাট মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজারহাট মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ

 

কুড়িগ্রাম প্রতিনিধি
ছবি : প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট মহিলা ডিগ্রি কলেজে সদ্য ভর্তি হওয়া একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় কলেজ কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আসিফ ইকবাল সোহরাওয়ার্দ্দী। প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ইয়াকুব আলী বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়, এটি নৈতিকতা, মূল্যবোধ এবং ভবিষ্যতের পথচলার ভিত্তি গড়ে দেয়। তোমরা যারা আজ নবীন হিসেবে এই কলেজে এসেছো, তোমাদের প্রতিটি পদক্ষেপে লক্ষ্য থাকবে নিজের বিকাশের পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখার। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, এবং আত্মমর্যাদাবোধই সাফল্যের মূল চাবিকাঠি। রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ ইতোমধ্যে সুপ্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রমাণ করেছে। ভবিষ্যতে এখান থেকেই দেশসেবায় নিয়োজিত অনেক গুণী নারীর জন্ম হবে—এই প্রত্যাশা করি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক এরশাদুন্নবী নবীন, সহকারী অধ্যাপক আব্দুল খালেক, সহকারী অধ্যাপক আহসান শামীম জুন্নু রাইন ও সহকারী অধ্যাপক তাহমিনা আক্তার। তাঁরা কলেজ প্রতিষ্ঠাতা প্রয়াত আব্দুল্লাহ সোহরাওয়ার্দ্দীর স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক পলাশ চক্রবর্তী। এ সময় তিনি কাজী নজরুল ইসলামের ‘মানুষ’ কবিতা আবৃত্তি করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ