রাজ্যকে নিয়ে রাজ-পরী প্রথম অ্যাডভেঞ্চারে - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজ্যকে নিয়ে রাজ-পরী প্রথম অ্যাডভেঞ্চারে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০২২ ৪:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০২২ ৪:৪২ অপরাহ্ণ

 

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় চিত্রনায়িকা পরীমণি একজন আদর্শ মায়ের ভূমিকায় সকলের কাছে বেশ প্রশংসিত। তার মায়ের ভূমিকা নিয়ে তাকে দুই কথা বলার কোনো উপায় নেই। পুত্র রাজ্যের যত্ন আত্তির বেলায় তিনি যে কতটা ব্যতিব্যস্ত তা সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই বোঝা যায়। এবার তার ফেসবুক বলে দিল, রাজ্যকে নিয়ে প্রথমবার ঘুরতে গেলেন পরীমণি ও শরিফুল রাজ।

আজ (২৪ নভেম্বর) নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন পরীমণি। সেখানে দেখা যাচ্ছে, সুসজ্জিত বিছানায় শুয়ে আছে ছোট্ট রাজ্য। ফুলে ফুলে সাজানো সে বিছানায় বড় করে লেখা আছে, ‘স্বাগতম রাজ্য।’ তার আগমন যে বিশেষ কিছু তা এই উষ্ণ অভ্যর্থনাই বলে দিচ্ছে।

তবে রাজ্যকে নিয়ে কোথায় ঘুরতে গেছেন সে বিষয়ে কিছু জানাননি পরীমণি। শুধু বলেছেন, ‘ছেলের জন্মের পর কোথাও যাওয়া হয়নি। এবার তাই রাজ্যকে নিয়ে অ্যাডভেঞ্চারে বের হলাম। এটা রাজ্যর প্রথম ঘুরতে যাওয়া।’

জানা গেছে, ছেলেকে নিয়ে ঢাকার বাইরে কোথাও অবকাশ যাপনে গেছেন শরিফুল রাজ ও পরিমণি। সেই অবকাশ যাপন কেন্দ্রেই এমন উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয়েছে রাজ্যকে।

তিন মাস আগে মা হয়েছেন পরীমণি। তারপর থেকে নতুন কোনো সিনেমায় নাম লেখাননি তিনি। আপাতত তার যত ব্যস্ততা সব ছেলে রাজ্যকে ঘিরে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ