রানির মৃত্যুতে শোক জানালো এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রানির মৃত্যুতে শোক জানালো এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১১, ২০২২ ৫:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১১, ২০২২ ৫:৩০ অপরাহ্ণ

 

রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়ানে শোক প্রকাশ করেছে মাহবুব আলী খান স্মৃতি সংসদ। প্রয়াত রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের স্ত্রী সৈয়দা ইকবাল বানু স্বাক্ষরিত একটি বার্তা পাঠানো হয়েছে নতুন অভিষিক্ত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছে।

রাজা দ্বিতীয় চার্লসের কাছে পাঠানো লিখিত শোকবার্তায় তিনি লিখেন, রানি দ্বিতীয় এলিজাবেথ ছিলেন স্থিতিশীলত, নিবেদিত প্রান , দায়িত্ব ও কর্মনিষ্টার অনন্য প্রতীক ছিলেন। যিনি যুক্তরাজ্য শুধু নয়, সারা বিশ্বের কাছে একজন রানি ছিলেন। সারা পৃথিবী বিশেষ করে কমনওয়েলথভুক্ত দেশের জন্য রানির অবদান সোনা অক্ষরে লেখা থাকবে।

উল্লেখ্য রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের সাথে সদ্য প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রয়াত স্বামী সাবেক ডিউক অব এডিনবরাহ প্রিন্স ফিলিপের বাংলাদেশ ও ব্রিটেনে বেশ কয়েকবার সাক্ষাত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ