রাবার শিল্পের টেকসই ব্যবস্থাপনায় উদ্যোগ নিচ্ছে সরকার - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাবার শিল্পের টেকসই ব্যবস্থাপনায় উদ্যোগ নিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশের রাবার শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় রাবার শিল্পের উন্নয়ন সম্ভব হবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামে বাংলাদেশ রাবার বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাবার চাষ, উৎপাদন ও বাজারজাতকরণে আধুনিক প্রযুক্তির প্রয়োগের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, পরিবেশবান্ধব রাবার উৎপাদন নিশ্চিত করতে হবে। এতে বন সংরক্ষণ হবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস পাবে।

সভায় বাংলাদেশ রাবার বোর্ডের পরিচালক আবু শাহেদ চৌধুরী রাবার শিল্পের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এছাড়া বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক একেএম শওকত আলম মজুমদার, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম, বাংলাদেশ ফরেস্ট একাডেমির পরিচালক মো. আমিনুল ইসলামসহ রাবার বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে উপদেষ্টা রাবার বোর্ডের কার্যক্রম পরিদর্শন করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ