রাবি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় জবি ছাত্রদলের হেল্প ডেস্ক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাবি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় জবি ছাত্রদলের হেল্প ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ

 

জবি প্রতিনিধি

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করতে হেল্প ডেস্ক বসিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (১৯ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সারাদেশ থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধার্থে এই হেল্প ডেস্ক স্থাপন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল।

এই সময় দেখা যায়, হেল্প ডেক্সে শিক্ষার্থীদের জন্য ব্যাগ ও মোবাইল সংরক্ষণ, তথ্য প্রদান, পানি বিতরণসব বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, ‘আমরা সব সময় এমন মানবিক কাজ করার চেষ্টা করি। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যেকোনো ধরনের সহায়তায় আমরা পাশে আছি। এটি ছাত্রদলের একটি মানবিক উদ্যোগ।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের অহব্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘ছাত্রদল মেধাবীদের ছাত্রসংগঠন তাই নবাগত শিক্ষার্থীদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য আমাদের এই আয়োজন।’

উক্ত সময়ে দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থী ও অভিভাবকরা ছাত্রদলের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং এমন সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ