রামপুরা থানায় ঘেরাও, বিক্ষোভকারীদের হামলা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রামপুরা থানায় ঘেরাও, বিক্ষোভকারীদের হামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৯, ২০২৪ ৬:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১৯, ২০২৪ ৬:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিকেল চারটার দিকে রাজধানীর রামপুরা থানা ঘেরাও করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংর্ঘষ হয়। রামপুরা থানার সামনে থেকে প্রত্যক্ষদর্শী আহসান অপু নামে একজন সংবাদকর্মী বিবিসি বাংলাকে জানান, দুপুর দুইটার পর থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রামপুরা থানার সামনে আসে, একটি মোটর সাইকেলে আগুন দেয়। ভাংচুর করা হয় একটি পুলিশ ভ্যান। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায়। এসময় পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে বিক্ষোভকারীদের। বিকেল চারটার দিকে রামপুরা থানার তিনদিক থেকে ঘেরাও করে আন্দোলনকারীরা। এসময় বেশ কিছু ভবন ভাংচুর করা হয়। পাশে থাকা সিটি করপোরেশনের নির্মাণাধীন একটি ভবনে উঠে থানায় হামলা চালায়। এক পর্যায়ে পিছু হটে পুলিশ। বিকেল ছয়টা পর্যন্ত থানার চারদিক ঘেরাও করে থানায় হামলা চালায় বিক্ষোভকারীরা।
সূত্রঃ বিবিসি বাংলা

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ