রাষ্ট্র কাঠামোয় সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাষ্ট্র কাঠামোয় সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১৬, ২০২৫ ১০:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১৬, ২০২৫ ১০:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, প্রস্তাবিত উচ্চকক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার ও সমাজ শক্তির অদলীয় প্রতিনিধিত্বের রাষ্ট্র কাঠামোয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বারবার জণগণ রক্তাক্ত লড়াই করে ফ্যাসিবাদের পতন ঘটায়, কিন্তু রাজনৈতিক সংলাপে বা ক্ষমতা পালাবদল হয়ে রাজনৈতিক দলগুলোর ক্ষমতা নিশ্চিত করে।

শনিবার (১৬ আগস্ট) ৫ই আগস্ট ফ্যাসিবাদবিরোধী দিবস পালনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে মিরপুর সনি সিনেমা হল চত্বরে বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, জেএসডি স্বাধীনতার পর ১৯৭২ সাল থেকে রাষ্ট্রীয় ক্ষমতায় সমাজশক্তিগুরোর অংশগ্রহণের কথা বলে আসছে। রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে, নীতিপ্রণয়নে এবং বাস্তবায়নে সব জনগণের অংশীদারত্ব নিশ্চিত করা ছাড়া স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা অসম্ভব।

বিশেষ অতিথি সিনিয়র সহসভাপতি মিসেস তানিয়া রব সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগে মব সন্ত্রাস সৃষ্টিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, এতে পরাজিত ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিবে। জনগণের জানমাল রক্ষায় আরও তৎপর থাকতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য দেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক এসএম সামছুল আলম নিক্সন, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল প্রমুখ।

সমাবেশ শেষে গণমিছিলটি মিরপুর ১০ প্রদক্ষিণ করে সনি সিনেমা হল গোল চত্বরে শেষ হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ