রাষ্ট্র পরিচালনায় ৩ প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামী আমির - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাষ্ট্র পরিচালনায় ৩ প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামী আমির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫ ২:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫ ২:০৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘পাঁচ আগস্টের পর রাজনৈতিক দলগুলো ধৈর্য না ধরায় দেশে চাঁদাবাজিসহ নানা অরাজকতা বৃদ্ধি পেয়েছে।’

শনিবার (২৭ সেপ্টেম্বর) দলের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘সবাই যদি ধৈর্য ধরত, তবে দেশটা চাঁদাবাজদের দখলে হতো না। আমরা চেষ্টা করেছি, দলের লোকদের নিরাপদ রাখার এবং দেখানো বহিষ্কার করিনি।’

ডা. শফিকুর রহমান সাম্প্রতিক অতীতে জামায়াত নেতাদের সাজানো ও পাতানো আদালতে হত্যা হওয়া প্রসঙ্গও তুলে ধরেন।

সমাবেশে রাষ্ট্র পরিচালনায় জামায়াতের ৩ দফা প্রতিশ্রুতি দেন তিনি:
১. শিক্ষাব্যবস্থা আমূল পরিবর্তন
২. দুর্নীতি নির্মূল
৩. সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ