রাষ্ট্রটাকে একটা খেলার জিনিস বানিয়ে ফেলছে আওয়ামী লীগ : আলাল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাষ্ট্রটাকে একটা খেলার জিনিস বানিয়ে ফেলছে আওয়ামী লীগ : আলাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৪:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৪:৫৩ অপরাহ্ণ

 

রাষ্ট্রটাকে একটা খেলার জিনিস বানিয়ে ফেলছে আওয়ামী লীগ বলে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, রাষ্ট্রপতি যাকে বানিয়েছে তিনি নিজেও জানতেন না। একদিনেই তাকে রাষ্ট্রপতি বানিয়েছে। এইসব যখন আমরা প্রতিবাদ করি দেশের জনগণকে সাথে নিয়ে তখন তারা পুলিশের একটা অংশকে আমাদের উপর লেলিয়ে দেওয়া হয় অত্যাচার নির্যাতন করার জন্য।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রংপুর মহানগর বিএনপির উদ্যোগে গ্যাস, বিদ্যুৎ, চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে পদযাত্রার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এমনভাবে বেড়েছে যে জনসাধারণের নাভিশ্বাস উঠেছে। জনগণ আর আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য বিশ্বাস করেন না। তাই এখনও সময় আছে সিংহাসন থেকে সরে দাঁড়ান। তা না হলে দেশের জনগণ প্রতিবাদ শুরু করলে পালানোর রাস্তা পাবেন না।’

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ অনেক পুরনো দল। আমরা চাই আওয়ামী লীগ বেঁচে থাকুক। তারা যদি দেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারে। কিন্তু অত্যাচার যেন না করে।’

পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের বু‌কে যে ব্যাচ আছে সেখানে লেখা আছে বাংলাদেশ পুলিশ। সেখানে কিন্তু লেখা নাই বাংলাদেশ আওয়ামী লীগ পুলিশ। আমি প্রশাসনের লোকদের বলবো আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অংশ আওয়ামী লীগের অংশ না। আর এই দেশের মালিক হচ্ছে জনগণ। আপনারা জনগণের হয়ে কাজ করবেন। আওয়ামী লীগের হয়ে না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সূর্য অস্ত যাওয়ার পথে। খুব দেরি নাই। সকালে সূর্য লাল দেখা তখন উদয় হয়। আবার যখন বিকেলে অস্ত যায় তখনও লাল হয়। সুতরাং আওয়ামী লীগ নামক লাল সূর্য দেখলেই কেউ মনে করবেন না উদয় হচ্ছে। তাদের সূর্য অস্ত যাচ্ছে। আওয়ামী লীগের সেই সূর্য অস্তে যাওয়ার অপেক্ষায় আছে সারা দেশের জনগণ।’

আলাল বলেন, ‘আমরা যেখানেই কর্মসূচি দেই আওয়ামী লীগ সেখানে পাল্টা কর্মসূচি দেয়। তারা বলে শান্তি সমাবেশ করবে। শান্তি সমাবেশের নামে তারা যা করছে। তাদের শান্তি সমাবেশের কথা শুনে মুক্তিযুদ্ধের শান্তি কমিটির কথা মনে পড়ে যায়। শা‌ন্তির নামে দেশে যে অশান্তি সৃষ্টি করেছে তাদের কথা মনে পড়ে যায়। নামের কি সুন্দর মিল আছে শান্তি কমিটি, শান্তি বাহিনী, শান্তি সমাবেশ।’

সমাবেশে রংপু‌রের বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতা কর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ