‘রাষ্ট্রপতিকে বিদায় না করলে দেশে সুষ্ঠু নির্বাচন হবে না’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, অক্টোবর ২৩, ২০২৪ ৪:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, অক্টোবর ২৩, ২০২৪ ৪:০৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যে লোকটি ইতিমধ্যে বাংলাদেশের গণঅভ্যুত্থানকে অপমানিত করেছে, স্বৈরাচারীদের, ষড়যন্ত্রকারীদের সাহস যুগিয়েছে, এই দেশে গণতন্ত্র ফিরে আসাকে বাধাগ্রস্থ করেছে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তিনি একটা দুর্নীতিবাজ। তাকে (রাষ্ট্রপতি) বিদায় না করলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
বুধবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির দাবিতে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন ।
দুদু বলেন, বাংলাদেশকে নিয়ে এক গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র করছে পার্শ্ববর্তী দেশ এবং স্বৈরাচার শেখ হাসিনা। শুধু তাই নয় এদেশেও কিছু কুলাঙ্গার আছে যারা বাংলাদেশকে অন্য দেশের হাতে তুলে দিতে চায়। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।
তিনি বলেন, যে লোকটি ইতিমধ্যে বাংলাদেশের গণঅভ্যুত্থানকে অপমানিত করেছে। স্বৈরাচারীদের, ষড়যন্ত্রকারীদের সাহস যুগিয়েছে। এই দেশে গণতন্ত্র ফিরে আসাকে বাধাগ্রস্থ করেছে। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তিনি একটা দুর্নীতিবাজ। অনতিবিলম্বে এই লোকটিকে বিদায় করতে হবে। সেই লোকটা যদি সেখানে বসে থাকে তাহলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য তাকে বিদায় করা জরুরী। যদি তাকে বিদায় না করে তাহলে কিভাবে বিদায় করতে হয় তা আমাদের জানা আছে।
জনতার আওয়াজ/আ আ