রাষ্ট্রপতির বাড়িতে নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর, খাবেন পনির ও হাওড়ের মাছ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাষ্ট্রপতির বাড়িতে নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর, খাবেন পনির ও হাওড়ের মাছ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ

 

দীর্ঘ দুই যুগ পর আগামীকাল মঙ্গলবার কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন সফরে আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিঠামইন সদরের কামালপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পৈতৃক বাড়িতে মেহমান হবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজে যোগ দেবেন ও বিশ্রাম নেবেন। 

রাষ্ট্রপতির বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য (এমপি) রেজওয়ান আহাম্মদ তৌফিক ইত্তেফাক অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ