রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ৭, ২০২৫ ১০:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ৭, ২০২৫ ১০:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও তার স্ত্রী। শনিবার (৭ জুন) দুপুরে তিনি সস্ত্রীক বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান।

সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

এদিন দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে অনুষ্ঠিত এই সাক্ষাৎেও শুভেচ্ছা বিনিময় হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ