রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান শেখ হাসিনা ধবংস করেছে: নয়ন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান শেখ হাসিনা ধবংস করেছে: নয়ন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২১, ২০২৪ ৪:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২১, ২০২৪ ৪:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান শেখ হাসিনা ধবংস করে গেছেন বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন । তিনি বলেন, দীর্ঘ ১৫ বছরে আওয়ামী স্বৈরাচার নিজেদের অভিশপ্ত কর্মকাণ্ডের মাধ্যমে দেশের প্রতিটি মানুষকে জিম্মি করে রেখেছিল।

বুধবার (২১ আগস্ট) রাজধানীর মহাখালীতে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল পুর্ব সমাবেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত ১৫ বছরে আওয়ামী লীগের গুম-খুন, নির্যাতনের তান্ডবের নির্দেশদাতা শেখ হাসিনার ও তার দানবীয় বাহিনীর বিচারে দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল।

তিনি বলেন, বাংলাদেশ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান শেখ হাসিনা ধবংস করে গেছেন, বিচার বিভাগ, আদালত ছিল তাদের আদেশের গোলাম। আদালতের এজলাসে দাঁড়িয়ে থাকা বিচারপ্রার্থী তার রাজনৈতিক পরিচয় দ্বারা রায় নির্ধারিত হত। এরা এখনো ষড়যন্ত্র করছে। অবিলম্বে প্রশাসক নিয়োগ করে এদের পদায়ন বাতিল করতে হবে।

নয়ন বলেন, আমরা চাই আদালত স্বাধীনভাবে ন্যায় বিচার নিশ্চিত করুক। শেখ হাসিনা র‌্যাব, পুলিশকে দলীয় কাজে ব্যবহার করেছে। শুধুমাত্র প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার জন্য র‌্যাব, পুলিশকে এমন নির্লজ্জভাবে ব্যবহার করা হয়েছে যে আন্দোলনে সব থেকে ক্ষতিগ্রস্থ হয়েছে পুলিশ। বাংলাদেশের সব থেকে ঐতিহ্যবাহী সেনাবাহিনীকেও কলুষিত করা হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা চাই বাংলাদেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নৈতিক ভিত্তির উপর দাঁড়াক। মানুষের প্রতি সেবার হাত প্রসারিত করুক।

পাশাপাশি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি যাতে অতীতের ন্যায় হয় সেভাবেই এ সরকার কাজ করবে এবং এ সরকারের ধারাবাহিকতায় ভবিষ্যতে একটি সুষ্ঠ নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমান আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নয়ন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক তাদের কাছে আমাদের প্রত্যাশা সেই সরকার বাংলাদেশে গণতন্ত্র নিশ্চিত করবে। মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করবে, মুক্তিযুদ্ধের যে নীতি-সাম্য, মানবিক মর্যাদা, ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করবে। এবং মানুষ শান্তির নিঃশ্বাস ফেলবে। আমরা চাই দেশে সুস্থ ধারার রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠুক।

অবিলম্বে ছাত্র-জনতার উপর গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান তিনি।

ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার‍ যে হত্যাযজ্ঞ চালিয়েছে। সে জন্য ভারতে পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে দ্রুত ফাঁসি দেওয়ারও দাবি জানান তিনি।

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, শাহ আলম চৌধুরী, সাব্বির আহমেদ দিপু, ফিরোজ আব্দুল্লাহ, গিয়াস উদ্দিন মামুন, রোকনুজ্জামান, সাজিদ হাসান বাবু, মহিউদ্দিন রাজু, প্রিন্স আহমেদ ইমরান প্রমূখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ